মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধা সদরে ২টি রাস্তা পাকাকরনে ব্যাপক ঘাপলা-ল্যাব টেষ্টের দাবী

গাইবান্ধা সদর উপজেলায় দুটি রাস্তা পাকাকরনে ঠিকাদার কর্তৃক ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।খোয়া ল্যাবটেষ্ট না হওয়া পর্যন্ত নির্মান কাজ বন্ধ রাখতে এলজিইডির  নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,বল্লমঝাড় ইউনিয়নের নারায়নপুর খোলাবাড়ী হতে ঝিনেশ্বর পর্যন্ত রাস্তাটিতে ডাব্লুবিএম কাজে অত্যান্ত নিম্মমানের খোঁয়া দিয়ে রোলার করা হচ্ছে। রাস্তার দু’পাশে ৩ ফিট পর্যন্ত ড্রয়িং থাকার কথা থাকলেও তা করা হয়নি। নেই কোন প্রকল্প সাইনবোর্ড।
অন্যদিকে, কুপতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোজাহার মাষ্টারের বাড়ী থেকে ৭ নং ওয়ার্ডের ধর্মতলা পর্যন্ত যাতায়াতের রাস্তাটিতে ডাব্লুবিএম করা হচ্ছে ইট ভাটা থেকে আনা পচাঁ রাবিশ ও ৩/২ নং ইটের খোঁয়া। যা ব্যবহারের অনুপুযোগী। ইতিপূর্বেও এ রাস্তাটিতে সাবব্যাজ  করা হয়েছে একই ধরনের পচাঁ খোঁয়া ও বালির পরিবর্তে অধিকাংশ মাটি দিয়ে। নীতিমালা ও ষ্টিমেট অনুযায়ী কাজ ফাঁকি দিতে টাঙ্গানো হয়নি কোন প্রকল্প সাইনবোর্ড। এলাকাবাসী বার বার মৌখিক ভাবে রাস্তা দুটির ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত এসওকে  বললেও কোন প্রতিকার মেলেনি। তাই উল্লেখিত রাস্তা দুটির স্থায়িত্ব নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়ায় তারা খোঁয়ার মান পরীক্ষার জন্য ল্যাবটেষ্টের দাবী জানাচ্ছেন। নির্বাহী প্রকৌশলী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এটাই ভুক্তভোগী এলাকাবাসীর প্রত্যাশা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি