শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধা পলাশবাড়ী ঢোলভাঙ্গায় ভাড়া বাসায় নারীর গলাকাটা লাশ এবং পুরুষাঙ্গ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ভাড়া বাসা থেকে নারীর গলাকাটা মরদেহ এবং পুরুষাঙ্গ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আজ শনিবার (২৮ মার্চ) সকালে পলাশবাড়ী  উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী ঢোলভাঙ্গা এলাকার ভাড়া বাসা  থেকে মরদেহ এবং পুরুষাঙ্গ  উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম কবিতা বেগম (২৫)
তিনি সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজারের পাশ্ববর্তী পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং