বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ডে ফ্রেন্ডস ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা মহানগরীর ২৬ নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবক শেখ মোহাম্মদ মাহাবুব আলমের উদ্যোগে এবং ‘ফ্রেন্ডস ফোরাম’-এর ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় শেরে বাংলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে  আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ২৬নং কাউন্সিলর প্রার্থী ও ফ্রেন্ডস ফোরামের সি ই ও মোহাম্মদ মাহাবুব আলম বলেন, “রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। ফ্রেন্ডস ফোরামের লক্ষ্য হলো এই পবিত্র মাসে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করা।”

​ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উপস্থিত সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ফ্রেন্ডস ফোরামের সদস্যবৃন্দ এবং ২৬ নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং