শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে পৃথক ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন

গাজীপুরের কালিয়াকৈরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে পৃথক মোট ৪টি সড়কের  ভিত্তি প্রস্থর  স্থাপন করা হয়েছে।
বুধবার (৩ জুন) গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে  কালিয়াকৈর উপজেলায় দিনব্যাপী ৩ টি ইউনিয়নে   পৃথক ৪ টি প্রকল্পের আওতায়  ৩ টি সড়কের   ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১ টি সড়কের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।  পৃথক ৪ টি প্রকল্পের মোট
দৈর্ঘ্য  ৫.১২০ কি.মি. সড়কের মোট চুক্তিমূল্য  ৭ কোটি ৩৩ লক্ষ টাকা।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র  সহ-শ্রম বিষয়ক সম্পাদক-মোঃ হুমায়ুন কবীর খান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইন,উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী , স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বৃহত্তর ঢাকা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ এর অধীনে  কালিয়াকৈর উপজেলার   মৌচাক ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় লিভাইস গেইট প্রাঙ্গনে   “এনএইচডব্লিউ সামসুদ্দিন স্পিনিং মিলস্ টু কাসিমপুর ইউনিয়ন বর্ডার ভায়া ক্রিয়েটিভ ইন্ডাসট্রিজ সড়ক”  উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।   সড়কটির দৈর্ঘ্য- ১.১৬০ কি.মি. এবং চুক্তিমূল্য – ১কোটি ৫৯ লক্ষ টাকা।
 মধ্যপাড়া ইউনিয়নের  কুশলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “বারেক মার্কেট – শৈলাখালী ভায়া কুশলনাথ সড়ক” উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় । সড়কটির দৈর্ঘ্য- ১.৫০০কি.মি. এবং চুক্তিমূল্য হয়েছে – ১কোটি ৮০ লক্ষ টাকা।
 ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর বাজারে ” আরএন্ডএইচ কে, এন বি পাড়া – বাশাকৈর জিপিএস ভায়া জাবেদ আলী উচ্চ বিদ্যালয় সড়ক” উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সড়কটির দৈর্ঘ্য- ১.০০০কি.মি.  এবং চুক্তিমূল্য হয়েছে – ১কোটি ১৯ লক্ষ টাকা।
 একই ইউনিয়নের  জাথালিয়া পূর্বপাড়া এলাকায় ” মাজিদচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় – গোয়ালবাইদ সড়ক” উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
সড়কটির দৈর্ঘ্য- ১.৪৬০কি.মি.
এবং ব্যয় হয়েছে – ২কোটি ৭৫ লক্ষ টাকা। মোট ৪টি সড়ক দৈর্ঘ্য –  ৫.১২০ কি.মি. এতে ব্যয় ধরা হয়েছে  – ৭ কোটি ৩৩ লক্ষ টাকা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর