শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে পৃথক স্থানে দুটি খাল খনন উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান  কর্মসূচি (ইজিপিপি)প্রকল্পের আওতায় পৃথক স্থানে দুটি খাল পুন: খনন কাজের শুভ উদ্বোধন করেছেন।
শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক  ইউনিয়নের মাজুখান এলাকায় “রতনপুর রেলব্রীজ হতে সুরিচালা ও মকসবিল হয়ে তুরাগ নদী পর্যন্ত ” খাল পুন: খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
অপরদিকে দুপুর সাড়ে বারোটায় ফুলবাড়িয়া ইউনিয়নের জাথালিয়া এলাকায় “গোয়ালিয়া-সোনামতি খাল হতে শিমুলিয়া পাড়া পর্যন্ত ” খাল পুন: খনন কাজের শুভ উদ্বোধন করেন।
কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গাজীপুর কর্তৃক প্রকল্প বাস্তবায়নে পৃথক দুটি খাল পুন: খনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাকারিয়া আলম, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম,উপজেলা বিএনপির সাবেক  সাধারণ সম্পাদক   পারভেজ আহমেদ । অনুষ্ঠান শেষে ফুলবাড়িয়ায় অতিথিবৃন্দ হতদরিদ্র ও দুস্থদের মাঝে  নগদ টাকার চেক ও ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি’র  সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর