শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাঁঠালের রাজধানী গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

গাজীপুর  জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  আয়োজিত ফল মেলা ২০২৬ ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন  এমপি। গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া উদ্বোধনী অনুষ্ঠানে
 ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মন্ত্রী মহোদয়কে গাজীপুরের ঐতিহ্যবাহী কাঠাল দেখান এবং গাজীপুরের কাঠালের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, কাঁঠাল ও কাঁঠালজাত পণ্য আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের এই কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঠালকে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২০০০ কোটি টাকার একটি বাজার তৈরি হবে। এসময় তিনি মন্ত্রী মহোদয়কে গাজীপুরে কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন। এসময় তথ্যমন্ত্রী  জহির উদ্দিন স্বপন প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর