শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কসবায় ৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কসবা থানার একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে কসবা থানার পুলিশ ৯নং কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কারবারি মো. সাকিবকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সাকিব কসবা উপজেলার মাদলা এলাকার বাসিন্দা। তিনি মো. কবির হোসেনের ছেলে। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সাকিবের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং