শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নারীদের নিরাপত্তায় কঠোর বার্তা প্রশাসনের

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে ইভটিজিংয়ের দায়ে মো. মেহেদী হাসান অপু (১৯) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ জুন) রাত ৮টার দিকে পৌর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র হ্যালিপ্যাড মাঠে এক নারীকে উত্ত্যক্ত করার সময় উপস্থিত জনতা ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাউছার হামিদ ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “কলাপাড়ার বিনোদন কেন্দ্রগুলোতে মানুষ অবসর সময় কাটাতে আসেন। নারীদের হয়রানির অভিযোগ বিভিন্ন সময় পাওয়া গেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং