বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কচুয়ায় ৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানার এসআই (নিরস্ত্র) মোঃ তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া পৌরসভার কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফরহাদ হোসেন (২২), পিতা- এমরান হোসেন, মাতা- সাজেদা বেগম এবং মোঃ সজিব হোসেন (২০), পিতা- রুহুল আমিন, মাতা- রিনা বেগম। তারা উভয়েই কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের দড়ি হায়তপুর (বেপারী বাড়ি), ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৩৭, তারিখ ১৬ জুন ২০২৬।
গ্রেফতারকৃত দুই আসামিকে মঙ্গলবার (১৬ জুন) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং