মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ওয়ার্ড মেম্বার রাজা বৃদ্ধকে মারধর ও বাড়িঘড় ভাংচুর

বানিয়াজুরী ইউনিয়নের তরা গ্রামের হারেজ আলী ও তার স্ত্রীকে মারধর ও তার বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য রাজা মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী হারেজ আলী অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জেরে রাজা মিয়া ও তার লোকজন হঠাৎ করে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তাকে মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।

এলাকাবাসী পুলিশে খবর দিলে ঘটনা স্থলে পৌঁছে পুলিশ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে স্থানীয়রা ঘিওর থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

এদিকে অভিযুক্ত রাজা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
স্থানীয় থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায় নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি