এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন এমপি সেলিম রেজা

এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনসহ সারাদেশের পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা সেলিম রেজা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরীক্ষার মাধ্যমে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের ভিত্তি রচিত হয়। তিনি সকল পরীক্ষার্থীর প্রতি আত্মবিশ্বাস, মনোযোগ এবং সততার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

সংসদ সদস্য সেলিম রেজা আরও বলেন, “তোমরাই দেশের আগামীর কর্ণধার। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখবে—এই প্রত্যাশা করি।”

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতিও শিক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করার আহ্বান জানান, যাতে তারা চাপমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে।

পরিশেষে, তিনি সিরাজগঞ্জ-১ আসনসহ সারাদেশের সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন