রবিবার,২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরগঞ্জে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করলেন এমপি লুৎফুল্লাহেল মাজেদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত “Startup, Science Project and Innovation Idea Showcasing Program-2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুন ২০২৬ তারিখে উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুল্লাহেল মাজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ মেলায় ৬৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ১৬টি স্টলের মাধ্যমে তাদের উদ্ভাবনী বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। শিক্ষার্থীরা নিজস্ব মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন প্রদর্শন করে দর্শনার্থী ও অতিথিদের প্রশংসা অর্জন করে।
প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রথম স্থান, ধীতপুর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং কাছিমপুর উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চা দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

কাহালু উপজেলা প্রশাসনের অডিটোরিয়াম হলে ফলজ মেলা এবংপ্রান্তিক কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ,সার বিতরণের উদ্বোধন

  কাহালু (বগুড়া) বগুড়াঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর