বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও পুলিশের বিশেষ অভিযান: মাদক সরঞ্জামসহ দুই যুবকসহ গ্রেফতার ০৭ (১৮-০৬-২০২৬খ্রি)

কক্সবাজারের (ঈদগাঁও থানা)পুলিশের একটি  দল বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে।
এছাড়া একই অভিযানে সিআর, জিআর পরোয়ানাভুক্ত এবং অপরাধের জড়িত সন্দেহে আরও ০৫ জনসহ সর্বমোট ০৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১:৪৫ মিনিটে ঈদগাঁও থানার একটি বিশেষ টিম জালালাবাদ ইউনিয়নের বাঁশঘাটা বাজারে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের প্রস্তুতিকালে দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর ঠিকানাঃ- ১. জিয়াবুল বশর (২৩), পিতা- নুরুল ইসলাম, মাতা- আনছারুল বেগম। ২. আনোয়ার হোসেন (২৩), পিতা- হামিদ হোসেন, মাতা- রেহেনা আক্তার।উভয় সাং-তেলিপাড়া, ০১ নং ওয়ার্ড, জালালাবাদ ইউপি, থানা-ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
জব্দকৃত আলামত:
ইয়াবা সেবনে ব্যবহৃত ০৬টি নমনীয় প্লাস্টিকের পাইপ (৫টি লাল ও ১টি সাদা)।
৪টি লাল রঙের বোতলের ছিপি ও ০১টি গ্যাস লাইটার।
ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত ৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৭ ইঞ্চি প্রস্থের একটি ফয়েল পেপার।
এই ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৭ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যাহা ঈদগাঁও মামলা নং-১৪, তারিখ-১৮-০৬-২০২৬খ্রিঃ।
অপর দিকে পরোয়ানাভুক্ত ও সন্দিগ্ধ আরও ৫ জন   আসামী গ্রেফতার
থানা  এলাকার আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমসাময়িক অন্যান্য অভিযানে আরও ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সিআর পরোয়ানাভুক্ত আসামি: ১। রবিয়া বছরী, স্বামী-শহিদুল হক, পিতা- শফি আলম, সাং-০২নং ওয়ার্ড, পোকখালী ইউপি, ২। জান্নাত আরা বেগম, স্বামী-মুসলিম উদ্দিন, পিতা- আবুল কাশেম, সাং- পূর্ব পোকখালী, ২নং ওয়ার্ড পোকখালী ইউপি, উভয় থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার
জিআর পরোয়ানাভুক্ত আসামি: ৩। মোঃ দেলোয়ার হোসেন প্রঃ বাশন্না, পিতা- মৃত কবির আহম্মদ সওদাগর, সাং-মধ্যম পোকখালী, পোকখালী ইউপি, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার
সন্দেহভাজন : এছাড়া ফৌঃ কাঃ বিঃ আইনের ১৫১ ধারায় অপরাধের সাথে জড়িত সন্দেহে ১. আনোয়ার হোসেন (২৩), পিতা- বদিউল আলম, মাতা- কুলসুম আক্তার, ২. মো: ইব্রাহিম (২৭), পিতা- ফরিদুল আলম , মাতা- আনোয়ারা বেগম, উভয় সাং- খোদাইবাড়ি, ০৭ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামিকে আজ ১৮ /০৬/২০২৬খ্রিঃ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
“ঈদগাঁও থানাকে মাদকমুক্ত রাখতে এবং যেকোনো ধরণের অপরাধ দমনে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে আমাদের এই “জিরো টলারেন্স” অভিযান আগামীতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং