বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে টমটমসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেট(মুল্য ১৮,০০,০০০/-টাকা) উদ্ধার

কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। অদ্য ১১ জুন, ২০২৬ খ্রি. ভোর রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন সক্রিয় মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি টমটম জব্দ করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলো:
১. জিল্লুর রহমান (২৫), পিতা- আনছার উদ্দিন, সাং- মধ্যম পোকখালী , ০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউপি,  থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
২. মোঃ কাইয়ুম (২৭), পিতা- কবির আহম্মদ, সাং- মধ্যম পোকখালী , ০৩ নং ওয়ার্ড, পোকখালী ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
৩. মোঃ নুরুল হুদা ভুট্টু (২৫), পিতা- মোঃ কালু, সাং- ওয়াহেদের পাড়া, ০৮ নং ওয়ার্ড, ইসলামাবাদ ইউপি, থানা- ঈদগাঁও, জেলা- কক্সবাজার।
ঘটনার বিবরণ ও উদ্ধারকৃত আলামত: অদ্য ১১/০৬/২০২৬ খ্রি. তারিখের ঈদগাঁও থানার রাত্রিকালীন কিলো-০৯ ডিউটিতে নিয়োজিত এসআই (নিঃ) মুজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও বাজার এলাকায় অবস্থান করছিলেন। ভোর অনুমান ০৩.২০ ঘটিকায় একটি ০৩ চাকা বিশিষ্ট মিনি টমটম গাড়ি দ্রুত গতিতে পূর্ব লরাবাগের দিকে যেতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়িটির পিছু নেয়। পরবর্তীতে রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় জালালাবাদ ইউপিস্থ পূর্ব লরাবাগ এরশাদ স্টোরের সামনে পাকা রাস্তার উপর গাড়িটি থামাতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় সাধারণ জনগণের উপস্থিতিতে তল্লাশিকালে:
আসামী জিল্লুর রহমানের প্যান্টের পকেট থেকে ৪,০০০ (চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী মোঃ কাইয়ুমের প্যান্টের পকেট থেকে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট। সর্বমোট: ৬,০০০ (ছয় হাজার) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ৬০০ গ্রাম), যার আনুমানিক বাজার মূল্য ১৮,০০,০০০/- (আঠারো লক্ষ) টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মিনি টমটম গাড়ি (যার পেছনে এবং ছাউনিতে ‘SANDI’ লেখা রয়েছে)। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ভোর ০৩.৫৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে উক্ত মাদক ও টমটম গাড়ি জব্দ করা হয়।
গৃহীত ব্যবস্থা : প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে  এলাকায় মরণঘাতী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ঈদগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।  যাহা ঈদগাঁও থানার মামলা নং- ১২/৭৪, তারিখ-১১-০৬-২০২৬ খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনির ১০(গ)/১০(খ)/৩৮/৪১ রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং