শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরানে ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ, নিহত বেড়ে ৬০০

ইরানের রাজধানী তেহরানে  দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ নিয়ে গত কয়েক দিনের হামলায় দেশজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ জনে দাঁড়িয়েছে। তবে  রাতের হামলায় সুনির্দিষ্ট কতজন নিহত ও আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, গত কয়েক রাতের তুলনায় এই রাতের এই বোমাবর্ষণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের একটি ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি কমপ্লেক্সেও হামলার খবর পাওয়া গেছে। তবে টেলিভিশনটির সম্প্রচার এখনো চালু রয়েছে।

কেবল তেহরানই নয়, কারাজ ও কোমসহ ইরানের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং