মঙ্গলবার,২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপত্তা এবং মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণে হাইওয়ে পুলিশ রংপুর রিজিওন মতবিনিময় সভা

সভায় সভাপতিত্ব করেন জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান, বিপিএম, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ রংপুর রিজিওন, রংপুর।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, রংপুর রিজিওনের সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃস্থানীয় প্রতিনিধিবৃন্দ।
সভায় আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে বিভিন্ন পশুর হাট, পশু পরিবহন এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত মনোযোগ সহকারে শ্রবণ করে নিরাপদ, নির্বিঘ্ন ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে একটি সমন্বিত কার্যপরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জনসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টিকাদারের খামখালীপনা বিকল্প সড়ক না করে নিম্নমানের ব্রিজ নির্মাণ,ও কালক্ষেপণে খালের দুপাশের গ্রামবাসীর চরম ভোগান্তি

ঝালকাঠির , সুতালরি- চৌপালা রোডের  চৌপলা বাজারের কাছে কোটি কোটি