বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) ইউনিট। পৃথক দুটি অভিযানে এ সফলতা অর্জিত হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও এসআই (নিঃ) মোঃ আঃ হাইসহ সংগীয় অফিসার ও ফোর্স অংশগ্রহণ করেন।

প্রথম অভিযানটি গত ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় পরিচালিত হয়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (৪১), মোঃ আলমগীর হোসেন (২৬) ও মোঃ আব্বাস (৩৮)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

পরবর্তীতে একই দিন রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ সোহান শেখ (২৭)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সোহান শেখের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত চারজন আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় থাকবে।

স্থানীয়রা এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে সামাজিক সমস্যা তৈরি হয়েছিল, যা পুলিশের এই পদক্ষেপে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং