শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮; এলাকায় চরম উত্তেজনা

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়ন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। পূর্বের রক্তক্ষয়ী সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
জানা যায়, গত বছরের ২৮ এপ্রিল ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রভাবশালী দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন এবং দুইজন নিহত হন। সেই ঘটনার এক বছর না পেরোতেই আবারও একই ইউনিয়নের দোহাকুলা গ্রামে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দোহাকুলা গ্রামের যুবলীগ নেতা আবু সাঈদ শিকদার ও বিএনপি নেতা আব্দুল বারিক মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার বারিক মোল্লার সমর্থক সঞ্জয়ের ধানের জমির পানি আবু সাঈদ শিকদারের সমর্থক রোমেন মন্ডলের জমিতে প্রবেশ করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ ঘটনার জেরে শনিবার সন্ধ্যায় টিকারী বাজার এলাকায় আবু সাঈদের সমর্থক জাহিদুল, ওমর আলী, রোমেন মন্ডলসহ কয়েকজন সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে আবারও বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জয়পুরহাটের পাঁচবিবির পিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং