২০মে ২০২৬ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 46 তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা থেকে রওনা হয়ে (আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর,কালিয়াকৈর,গাজীপুর) আনসার একাডেমীতে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আনসার ও ভিডিপি বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, একাডেমীর কমান্ডেন্ট এবং উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও সালাম প্রদানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়।
পরে প্রধানমন্ত্রীর সামনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মহরা প্রদর্শন করেন।
মাঠ পর্যায়ে দুর্যোগময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যের যেসব কাজ করে থাকেন সেসবের কিছুটা উঠে আসে মহরায়।
পরে সদস্যদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অবদান সম্পর্কে
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাহিনীর মধ্যে শৃঙ্খলা না থাকলে তাদের উপর জনগণের আস্থা থাকে না বলেও মন্তব্য করেন তিনি। বাহিনীর 46 তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাহিনীর সমস্যা ও সংকট সমাধানের আশ্বাসও দেন তিনি। একই সাথে ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে তারা আত্মপ্রকাশ করবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী ।শৃঙ্খলা সাহস আর রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার নীরব এক শক্তির নাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মাঠ পর্যায় থেকে শুরু করে জাতীয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থাপনা
সবখানেই দায়িত্ব পালন করা এই বাহিনীর সদস্যদের উৎসাহ দিতেই অনুষ্ঠিত হলো 46 তম জাতীয় সমাবেশ।গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমী প্রাঙ্গণে পৌঁছে শহীদ সদস্যদের স্মরণে সেখানকার স্মৃতিশোধে পুষ্পস্থাবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে আনসার ও ভিডিপি সদস্যদের চৌকস বুখান মহরা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর দরবারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয় বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন।
প্রধানমন্ত্রী জানান তৃণমূলকে আরো আধুনিক দক্ষ ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের কাজ করছে সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা শৃঙ্খলা পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসেবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। একটি সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলতেও বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
চেইন অফ কামান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোন একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না।


