পাবনার আটঘরিয়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে তাহমিদুল ইসলাম যোগদান করেছেন। তিনি বিদায়ী ইউএনও ফারজানা আক্তার-এর স্থলাভিষিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার (৭ জুন) সকালে উপজেলা প্রশাসন কার্যালয়ে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও তাহমিদুল ইসলাম বলেন, চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সুশাসন প্রতিষ্ঠা তার প্রধান অগ্রাধিকার।
তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রমকে স্বচ্ছ ও জবাবদিহিতার আওতায় আনা হবে তার মূল লক্ষ্য।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।


