পিরোজপুরের নাজিরপুর উপজেলা-এর মালিখালি ইউনিয়ন-এর ৭ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের এক কর্মীর বিরুদ্ধে অবৈধ অস্ত্র প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের কর্মী নাইম সেখ (পিতা: সাজাহান সেখ), যার বাড়ি যুগিয়া এলাকায়। অভিযোগ রয়েছে, তার কাছে অবৈধ অস্ত্র রয়েছে এবং সে সেই অস্ত্রের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ স্ট্যাটাস দিয়ে এলাকায় ভয়ভীতি ছড়াচ্ছে।
এছাড়াও স্থানীয়রা জানান, নাইম সেখ বিভিন্ন সময় মানুষকে হুমকি-ধমকি দিয়ে আসছে। সর্বশেষ আজ তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ চালানোর অভিযোগ উঠেছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা বলেন, অবৈধ অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


