নওগাঁর সাপাহার উপজেলায় মদনশিং ও আদর্শ গ্রাম ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে একদিনব্যাপী মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার মদনশিং ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় সাপাহার ফুটবল একাদশ বনাম নজিপুর ফুটবল একাদশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১নং সাপাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসরাফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এছাড়াও যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট উপলক্ষে সকাল থেকেই মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের ভিড় লক্ষ্য করা যায়। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর চমৎকার খেলা উপভোগ করেন হাজারো দর্শক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উক্ত টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করেন ৫নং ওয়ার্ড সাপাহার ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান এবং সাপাহার হাতিম ফার্নিচার ।
মন্তব্য করুন