জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জামালপুরে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

শফিকুল ইসলাম।।

জামালপুরে আগামী ৩০ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে আগামী ৩০ আগষ্ট থেকে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করা, ফুটবলকে ছড়িয়ে দিতে ও ভালো মানের খেলোয়াড় তৈরিতে এই টুর্নামেন্ট বিশেষ ভুমিকা রাখবে। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে জেলা টিম গঠন করা হবে এবং পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। দুইটি গ্রæপে জেলার মোট আটটি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- জামালপুর সদর উপজেলা, জামালপুর পৌরসভা, দেওয়ানগঞ্জ উপজেলা, বকশীগঞ্জ উপজেলা, ইসলামপুর উপজেলা, মেলান্দহ উপজেলা, মাদারগঞ্জ উপজেলা ও সরিষাবাড়ী উপজেলা। আগামী ৩০ আগষ্ট দুপুর ২টা ৩০মিনিটে জামালপুর জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা। গ্রæপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুইটি গ্রæপের গ্রæপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। আগামী ১০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আসমাউল আসিফ, তৌহিদুর রহমান রামিম, জামালপুর জেলা ফুটবল আসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।    


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

1

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়ি পাল্লার অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ

2

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

3

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

4

রাইপাড়ায় বিএনপির নির্বাচনী ক্যাম্প উদ্বোধন, আড়ম্বর নয়, লক্ষ্

5

বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় মদসহ এক ব্যক্তি আটক

6

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

7

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

8

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

9

আসামি চালান নিয়ে বাকবিতণ্ডা, এএসআই শরীফের লাঠির আঘাতে এএসআই

10

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

11

কুড়িগ্রামে বইছে মৃদ্য সৈত প্রবাহ

12

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

13

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

14

কাালিয়াকৈর (গাজীপুর-১) আসনে বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশীদের ব্

15

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

16

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

17

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

18

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

19

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

20