জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বানিজ্য, আদালতে মামলা

জয়নাল আবেদিন লিটন 
 

দিনাজপুরের হাকিমপুরে গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার চারজন কর্মচারীকে অবৈধভাবে নিয়োগের অভিযোগে আদালতে মামলা করা হয়েছে। 

গত ১২ জানুয়ারী দিনাজপুরের হাকিমপুর সিভিল জজ আদালতে ভূক্তভোগীরা (আবেদনকারী প্রার্থী) মামলাটি দায়ের করেন। যার নং ০১/২৬।

মামলায় ওই প্রতিষ্ঠানের সভাপতি আব্দুর রাজ্জাক, সুপারিনটেনডেন্ট, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং কর্মচারী নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী রাশেদুজ্জামান লিফাত, নিরাপত্তা কর্মী শাকিল আহমেদ, নৈশপ্রহরী মিনহাজ হোসেন ও আয়া মোস্তারী আক্তার মিতু সহ  ১২ জনকে বিবাদী করা হয়েছে।

আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, গত ২০ ডিসেম্বর হাকিমপুর উপজেলার গোবিন্দপুর গুমড়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার চাকরির জন্য মামলার বাদী আসাদুজ্জামান তামিম নৈশপ্রহরী পদে, মৌসুমী আকতার আয়া পদে, সাজ্জাদ হোসেন পরিচ্ছন্নতাকর্মী পদে ও আব্দুল ওয়াজেদ পারভেজ নিরাপত্তাকর্মী পদে অন্যান্য প্রার্থীর ন্যায় আবেদন করেন। আবেদন করার পর থেকে ১নং বিবাদী মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক বিভিন্ন লোক মারফত তার সাথে বাদীদের (আবেদনকারী প্রার্থী) দেখা করার জন্য বলেন। একপর্যায়ে সভাপতির সাথে দেখা করলে তিনি বাদীদের বলেন চাকরি পেতে হলে প্রত্যেককে ১৫ লাখ করে টাকা দিতে হবে। এসময় বাদীরা তার মুখে (সভাপতি) টাকা দাবীর কথা শুনে হতাশ হয়ে পড়েন এবং বাদীরা প্রতিযোগিতামুলক পরীক্ষার মাধ্যমে বিধি মোতাবেক নিয়োগ প্রদানের অনুরোধ করেন। এতে সভাপতি বাদীদের উপর ক্ষুব্দ হয়ে দুর্ব্যবহার করেন এবং বলেন টাকা না হলে চাকরি হবে না। টাকা দাও, চাকরি নাও -এই কথা বলতে থাকেন।

মামলায় বাদীরা আরও উল্লেখ করেন, কিছুদিন পর নিয়োগ নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার পর দেখি ১নং বিবাদী সভাপতির বাড়ীর পাশ^বর্তী মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নিয়োগ নির্বাচনী পরীক্ষার প্রজ্ঞাপন অনুযায়ী যে প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে সেই প্রতিষ্ঠানে নিয়োগ নির্বাচনী পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। বিষয়টি নিয়ে বাদীরা নিয়োগ পরীক্ষার দিন কেন্দ্রে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা গ্রহণের জন্য একাধিকার ১নং ও ২নং বিবাদীকে বললে বাদীদের ভয়-ভীতি দেখানো হয় এবং পরীক্ষায় অংশগ্রহণ না করলে বিবাদীরা মোবাইলকোর্টের মাধ্যমে বাদীদের সাজা দেওয়ারও হুমকি দেন। এইভাবে তারা বাদীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধ্য করান। এমনকি ৮-১১নং (অবৈধ নিয়োগপ্রাপ্ত) বিবাদীকে অন্য রুমে বসিয়ে ১নং বিবাদী (সভাপতি) পরীক্ষার আগের দিন রাতে ওই বিবাদীদের কাছে পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করেন এবং ইচ্ছামত বিবাদীদের পক্ষে ফলাফল তৈরী করে অবৈধ ও বে-আইনীভাবে নিয়োগের ব্যবস্থা করেন।

এবিষয়ে মামলার বাদী আসাদুজ্জামান তামিম, মৌসুমী আকতার, সাজ্জাদ হোসেন ও আব্দুল ওয়াজেদ পারভেজ বলেন, মাদ্রাসার সভাপতি নিয়োগ বানিজ্য করে তার পছন্দের ব্যক্তিদের নিয়োগ দানের ব্যবস্থা করেছেন। আমরা এই নিয়োগ পরীক্ষা মানি না। এটা অবৈধ, বিধি বহির্ভূত, অকার্যকর ও বে-আইনী নিয়োগ প্রক্রিয়া। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা স্বচ্ছতার সাথে পুনরায় নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

মাদ্রাসার সুপার মোজাহার আলী জানান, গত ২০ ডিসেম্বরে আমার মাদ্রাসার চারটি পদের নিয়োগ পরীক্ষা হয়। কিন্তু সভাপতি মাদ্রাসায় না নিয়ে অন্য একটি স্কুলে পরীক্ষা নেন। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস হয়। প্রতিটি পদে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার বিনিময়ে তার পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি এই নিয়োগ মানি না। যারা নিয়োগ পেয়েছে, তাদের মাদ্রাসায় যোগদানের অনুমতিও দিইনি। হাজিরা খাতায় সই করতে দিচ্ছি না। আমি চাই সম্পূর্ণ স্বচ্ছভাবে পুনরায় নিয়োগ পরীক্ষা হোক।

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে। কোনো অনিয়ম বা ঘুষ-বাণিজ হয়নি। কেউ যদি প্রমাণ দিতে পারে, তাহলে আমি সভাপতি পদে থাকবো না।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক কুমার বিক্রম জানান, এব্যাপারে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনী নাবিলা মন্জিলের মালিক কতৃক ভাড়াটিয়ার মেয়ে ধর্ষণের অভিয

1

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন

2

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অ

3

মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা

4

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

5

জাতীয় নির্বাচনে জনগণের অবাধ ভোটাধিকার নিশ্চিত করতে হবে

6

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

7

বাঞ্ছারামপুরে গাঁজা সহ ১জন গ্রেফতার

8

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ মাদক কারবারি গ্র

9

জৈন্তাপুরে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উপকারভোগীদের সঙ

10

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

11

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

12

হোসেনপুর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

13

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

14

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

15

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

17

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

18

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

19

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

20