মোঃ মাহে আলম মাহী
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান স্মরণে জার্নালিস্ট ফোরাম এর আয়োজনে আলোচনা সভা

বিশিষ্ট লেখক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা এবং সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে 'জার্নালিস্ট ফোরাম, ভোলা'।
জার্নালিস্ট ফোরাম এর সভাপতি মোঃ শাহিন কাদের এর সভাপতিত্বে স্মরণসভায় মরহুম মোশারেফ হোসেন শাজাহান এর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, প্রবীণ সাংবাদিক ও ভোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ তাহের, আলতাজের রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জাহান জেব আলম টিটু, সিনিয়র সাংবাদিক ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু, জেলা বিএনপি নেতা ইয়ারুল আলম লিটন, দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহা. মাকসুদুর রহমান,মোশারেফ হোসেন শাজাহান স্মৃতি পরিষদের আহ্বায়ক ফারুক সিকদার, ভোলা আইনজীবীর সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তোয়াহা, এডভোকেট সাহাদাত হোসেন শাহীন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, দৈনিক আমার দেশ এর ভোলা প্রতিনিধি ইউনুস শরীফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তালহা তালুকদার বাধন, জার্নালিস্ট ফোরাম এর সিনিয়র সহসভাপতি এম শাহারিয়ার জিলন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।
জার্নালিস্ট ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি টিভি ও যুগান্তর প্রতিনিধি হেলাল উদ্দিন গোলদার, আবদুস শহীদ তালুকদার, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, ইসলামিক টিভি প্রতিনিধি সোলাইমান হোসেনসহ জার্নালিস্ট ফোরাম ভোলার নেতৃবৃন্দ ও ভোলার বিশিষ্ট সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী, সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “মোশারেফ হোসেন শাজাহান ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, লেখক ও সংস্কৃতির অনুরাগী। তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা ভোলার সাংবাদিকতা ও সাংস্কৃতিক আন্দোলনে অবিস্মরণীয় অবদান রেখেছে। তিনি ছিলেন ভোলার গণমানুষের নেতা।”
তারা আরো বলেন, “এই গুণী মানুষের মৃত্যু শুধু ভোলাবাসীর জন্য নয়, দেশের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মকাণ্ড নতুন প্রজন্মের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।”
স্মরণসভা শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ-৩ : আসনে দাঁড়িপাল্লা প্রতিক পেলেন জননেতা নূরু

1

উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ

2

ভোলাহাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত

3

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

4

ইলিয়াস আলী নিখোঁজের ১৩ বছর আজ

5

সারাদিন এসি চালিয়েও নামমাত্র বিদ্যুৎ বিল! সিক্রেট জানুন আপনি

6

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

7

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

8

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

9

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

10

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

11

সাতক্ষীরার বাজারে উঠেছে দেশীয় প্রজাতির আম

12

করিমউল্লাহ মার্কেটসহ বিভিন্ন স্থান থেকে ৪২২টি চোরাই মোবাইল উ

13

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

14

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

15

কিশোরগঞ্জে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত

16

ঝালকাঠিতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

17

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

18

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

19

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

20