Mst: Meherun Nesa
প্রকাশঃ 29-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

 শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সুলতান আহমদ। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পক্ষে। জামায়াতে ইসলামী কোনো হিন্দুর বাড়ি-জমি দখল করেনি।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় এক নির্বাচনি জনসভায় একথা বলেন তিনি।

নির্বাচনি জনসভায় তিনি বলেন, ‘মানুষের এবার চেতনা দুর্নীতিমুক্ত। দুর্নীতিমুক্ত করতে হলে জামায়াতে ইসলামী দরকার। সৎ এবং যোগ্য লোক দরকার। এই জিনিসটি অন্যরাও করেছে, তবে জামায়াতে ইসলামী ব্যাপকভাবে করতে পেরেছে। তবে শুধু সৎ লোক দিয়ে সরকার চলে না, মিনিস্ট্রি চলে না, ইউনিভার্সিটি চলে না। শুধু যোগ্য লোক দিয়েও চলে না। বাংলাদেশে যোগ্য লোকের অভাব নেই। কিন্তু দুর্নীতিও দূর হয় না, দেশেরও উন্নয়ন হয় না। কেন হয় না? দুর্নীতি প্রতিটি জায়গায়।’

জনসভায় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, ‘সনাতন ধর্মীয় ভাইয়েরা, আগে আমাদের বিপক্ষে একটা কথা সবসময় ছড়ানো হতো যে আমরা হিন্দুবিদ্বেষী। আলহামদুলিল্লাহ, শুধু স্বাধীনের পর নয় ১৯৪৭ এর পর থেকে পরিসংখ্যান নিয়ে দেখা গেছে- এ দেশে জামায়াতে ইসলাম তো বটেই, কোনো আলেম-ওলামা কোনো হিন্দুর বাড়ি দখল করেনি, কোনো হিন্দু নারীর প্রতি কটাক্ষ করেনি, কোনো হিন্দুর জমি দখল করেনি। আমরা স্বাধীনতার পক্ষে, আমরা ন্যায়ের পক্ষে, আমরা মুক্তির পক্ষে। আসুন, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠন করি।’

জনসভায় নিজের প্রসঙ্গে ডা. সুলতান বলেন, ‘সব লোকে বলে- ভালো মানুষ, সবাই বলে- লোকটা সৎ, নীতিবান, সাদা মনের মানুষ- এতে কেউ সন্দেহ করে না। এরকম একজন প্রার্থীকে পেয়েও যদি আপনারা কাজে লাগাতে না পারেন, তাহলে পাথরঘাটাকে দোষ দিয়ে লাভ কী? বামনাকে দোষ দিয়ে লাভ কী? বরগুনার মানুষকে দোষ দিয়ে লাভ কী? দোষী তো আমরা, আপনারা, নিজেরা।’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

1

কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

2

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১০

3

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

4

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

5

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

6

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

7

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

8

পটুয়াখালীতে ডিসেম্বর মাসের জেলা আ/ইনশৃ/ঙ্খলা কমিটির সভা অনু

9

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

10

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

11

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান

12

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

13

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

14

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

15

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা

16

কয়রায় জোরপূর্বক জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

17

বগুড়ায় মহাসড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো নবজাতক উদ্ধার

18

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

19

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

20