মো. হাসানুল রহমান হিমন
প্রকাশঃ 3-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

মোটরসাইকেলে ছিলো ৪ বন্ধু প্রাণ গেলো ২ জনের

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অন্তর্গত ঢোলভাঙ্গা নামক স্থানে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে ২ জন নিহত হন এবং ২ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 

নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার শ্যামপুর আমতলা গ্রামের সাদা মিয়ার ছেলে শ্রাবণ (২২) এবং একই উপজেলার বিষ্ণুপুর গ্রামের আরিফ মিয়ার ছেলে কৌশিক (২৩)।

স্থানীয়দের ভাষ্য, গাইবান্ধা শহর থেকে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢোলভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও কৌশিক নিহত হন। আহত অপর দুইজনকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


পলাশবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুলফিকার আলী ভুট্টা বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদেরকে স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

1

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

2

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

3

ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় দোয়া

4

নিয়ামতপুরে সড়কে কাঁচা বাজার জনদুর্ভোগ চরমে

5

সাংবাদিকতা কোনো দলীয় ব্যানারের পরিচয়ে নয়, সাংবাদিকতা হবে জাত

6

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

7

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

8

বিএনপি'র উদ্যোগে বিশাল জনসভার আয়োজন

9

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র মনোনয়ন বঞ্চিত শাহীন শওকতের সমর্থকদ

10

আটরা গিলাতলা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

11

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

12

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

13

শীতের আর্তনাদ

14

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

15

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

16

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

17

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

18

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

19

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

20