চট্টগ্রামের মীরসরাইয়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ মে) রাত ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজার সংলগ্ন অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড়তাকিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। এ সময় ওই গাড়ি থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল হক সুমনকে আটক করা হয়। তিনি মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের আমিনুল হকের ছেলে।
ওসি আরও জানান, আটক সুমনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বৃহস্পতিবার (২২ মে) তাকে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন