জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক



আবুল বাশার
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি সফল মাদকবিরোধী অভিযানে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য রাত আনুমানিক ৩টা ০০ মিনিটে মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটির নেতৃত্ব দেন মঠবাড়িয়া আর্মি ক্যাম্পের সম্মানিত মেজর মোস্তফা কামাল। অভিযানের সময় মঠবাড়িয়া থানাধীন তুষখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১) মোঃ রাকিব (২৪), পিতা: আফজাল হোসেন, গ্রাম: তুষখালী, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
২) আসাদ (২৬), পিতা: মোঃ মিলন, গ্রাম: ছোট মাছুয়া, থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
৩) নুর আলম, পিতা: ফুল মিয়া হাওলাদার, গ্রাম: তুষখালী (১নং ওয়ার্ড), থানা: মঠবাড়িয়া, জেলা: পিরোজপুর।
অভিযান চলাকালে আটককৃতদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে— ইয়াবা ১১০ পিস, গাঁজা ২০ গ্রাম, রামদা ৩টি, রেঞ্জ ১টি, কাঁচি ৩টি, ফুয়েল পেপার, ওয়াকি-টকি সেট ১টি, গ্যাস লাইট ৩টি, স্মার্টফোন ৩টি, বাটন ফোন ২টি, জাতীয় পরিচয়পত্র ১টি এবং দা ২টি।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। মঠবাড়িয়া আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এই অভিযানে সন্তোষ প্রকাশ করে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

1

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

2

টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

3

ভেড়া পালন করে স্বাবলম্বী বেকার যুবক, মা, বাবা পেয়েছেন পুরস

4

বিএনপি এর নেতা আাসামি, পুলিশের দায়েরকৃত মামলায়

5

পল্লী বিদ্যূৎ ডিজিএম এর স্বেচ্ছাচারীতা

6

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

7

১২ মিনিট দেরি করায় অষ্টমবারের মতো স্বতন্ত্র প্রার্থী:সুধীর র

8

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

9

জামালপুর-৩ প্রথম দিনেই ধানের শীষের বিশাল শোডাউন! কুলিয়ায় নেত

10

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

11

মায়ের দেখানো পথে নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান

12

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

13

‘হ্যাঁ–না’ ভোটের ব্যানার ঝুলছে না সরকারের সব শিক্ষাপ্রতিষ্ঠা

14

কালিয়ার নলিয়া নদীতে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান

15

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

16

টাঙ্গাইলের কালিহাতীতে ধর্ষণের শিকার কিশোরী

17

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

18

শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অস্ত্র ব্যবসা, যৌথ বাহিনীর অভি

19

আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে বিতর্কে বিএনপি মনোনীত প্রার্থ

20