মোঃ ইয়ামিন
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ৬ দফা দাবীতে ইন্ট্রাকো কোম্পানির ডিপো অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে

ভোলার গ্যাস বোতলজাত করে ঢাকায় সরবরাহকৃত প্রতিষ্ঠান “ ইন্ট্রাকো কোম্পানি”র ভোলাস্থ ডিপো অফিস ঘেরাও করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ভোলার ঘরে ঘরে গ্যাস, মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবীতে আমরা ভোলাবাসী সংগঠনে ব্যানারে বিক্ষোভকারী আন্দোলনকারী পূর্ব নিধারিত এ কর্মসূচী পালন করা হয়েছে। এতে ভোলা থেকে ঢাকায় গাড়িতে করে বোতলজাত করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে এ সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই সময় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ মে) দুপুরে ভোলা শহরের বাংলাস্কুল মাঠে ভোলার স্বার্থ সংশ্লিষ্ট পূর্ব নির্ধারিত সমাবেশ অনুষ্ঠিত হয়। আমরা ভোলাবাসী সংগঠনের আহ্বায়ক জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে সমাবেশে  বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম, ভোলা সু-শাসনের জন্য জনগনে(সুজন)র সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপন ,যুগ্ন আহবায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন,জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মোনতাছির আল রবিন চৌধুরী, ,ভোলা সদর উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসেন, কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনের যুগ্ম-সম্পাদক এম ওবায়েদুর রহমান বিন মোস্তফা, ভোলা ইসলামি আন্দোলনের ভোলা জেলা উত্তর শাখার সাধারন সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা দারুল হাদীস আলীয়া মাদরাসার উপধ্যাক্ষ ও ভোলা জেলা মুসলীম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এম মোবাশ্বিরুল হক নাঈম, আমরা ভোলাবাসী সংগঠনের মীর মোশারেফ অমি সহ বিভিন্ন দলের এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ । বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের এক মাত্র দ্বীপ জেলা ভোলায় ২০ লক্ষ মানুষের বসবাস। প্রাকৃতিক সম্পদ গ্যাস সমৃদ্ধ এই জেলার রয়েছে বিপুল সম্ভাবনা। ইতোমধ্যে এখানে গ্যাস ভিত্তিক উৎপাদিত  বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। জেলা শহরে প্রায় আড়াই হাজার আবাসিক সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় এক সিদ্ধান্ত সারা দেশের সাথে ভোলাতেও গ্যাসের আবাসিক সংযোগ বন্ধ রাখা হয়েছে। কিন্তু ভোলার গ্যাস এলপিজি আকারে সিলিন্ডারে করে কম দামে ঢাকা গাজিপুর নিয়ে ব্যবহার করছে। এ প্রক্রিয়াকে বৈষম্য বলে মনে করছেন স্থানীয়রা।  ভোলাবাসীর দাবি দ্বীপজেলা বিবেচনা করে ভোলা আবাসিক সংযোগ দেওয়া হোক। এ সময় বক্তারা ভোলার ৬ দফা দাবী তুলে ধরেন। দাবি গুলোর মধ্যে রয়েছে, ভোলার গ্যাস ঢাকায় নেয়া বন্ধ করার পাশাপাশি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়া, সরকারি মেডিকেল কলেজ স্থাপন, ভোলা- বরিশাল সেতু নির্মাণ কাজ শুরু করা, গ্যাস ভিত্তিক শিল্পকারখানা, ইপিজেড গড়ে তোলা, নদী ভাঙন থেকে ভোলাকে রক্ষা ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
সমাবেশ শেষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃস্টির মধ্যে প্রায় ৫ কিলোমিটার বিক্ষোভ মিছিল করে আন্দেলনকারীরা ইন্টাকো ডিপো অফিসে তালা মেরে দেয়। এ সময় সেখানে বিক্ষোভ প্রদর্শনে করে তাদের দাবি না মানা পর্যন্ত ইন্টাকো কে ভোলার গ্যাস ঢাকায় নিতে দেয়া হবে না মর্মে ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য ২০২৩ সাল থেকে ইন্টাকো কোম্পানী সিলিন্ডারে করে ঢাকার ১৮ টি শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম শহরের যোগাযোগ ব্যবস্থাকে নতুন আঙ্গিকে সাজানো হবে.

1

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

2

স্বাস্থ্যসেবা ঢাকায় নয় জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে

3

নাসিরনগরে গ্রামীণ ঐতিহ্যে জমজমাট ঘোড়াদৌড় প্রতিযোগিতা

4

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

5

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

6

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

7

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

8

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

9

চট্টগ্রাম–১৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, প্রথম

10

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

11

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

12

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

13

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

14

শহীদ বুদ্ধিজীবী দিবসে শেরপুরের কল্যাণী বধ্যভূমি ও গণ-কবরে পু

15

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

16

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

17

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

18

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

19

অগ্নিকাণ্ডে কয়রায় ইটভাটার শ্রমিকের বসতঘর ভুস্মীভুত

20