জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ— সাইদ উদ্দিন খাঁন জাবেদ

মোঃ নাছির উদ্দিন 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২শে জানুয়ারী) বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলন  উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খান জাবেদ।
বক্তব্যে তিনি বলেন, “আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ।” তিনি আরও বলেন, “শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই।”এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশেক এমরান, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নারী পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর সেক্টর ও ৪২ বিজিবি কর্তৃক বিরল সীমান্ত এলাকায় শীতবস

1

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

2

কুলাউড়ায় জলাতঙ্ক আতঙ্ক চরমে

3

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

4

মঠবাড়িয়ায় ঝুকিপূর্ণ ব্রিজ নিয়ে দুর্ভোগে তিন গ্রামের মানুষ ‎

5

স্মার্টফোনের জায়গা খালি করার ৪ কৌশল

6

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

7

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

8

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

9

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

10

নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

11

সিরাজগঞ্জে পদ ফিরে পেলেন বিএনপির দুই নেতা

12

প্রকাশিত হলো লেখক রবিউল বাপ্পীর “ধারালো কলম’’

13

জামালপুর ধর্ষণ মামলার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

14

বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্

15

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

16

বাঞ্ছারামপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলা

17

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

18

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

19

ধামরাইয়ে জায়গা জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে

20