জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাঘার পদ্মার চরে এক রাতে চার বাড়িতে ডাকাতি মামলায় একজন আটক

আতাইকুলা আবু বক্কর সিদ্দিক


রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চলে এক রাতে অস্ত্রের মুখে জিম্মি করে চার বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় একজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ। একই সাথে বিচারাধীন অস্ত্র ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত দু’জন আসামীকে গ্রেফতার করেছন তারা। এ ঘটনায় পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন চারাঞ্চলবাসী।

 

বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, গতমাসে বাঘার পদ্মার চরাঞ্চলে একরাতে অস্ত্রের মুখে জিম্মি করে চার বাড়িতে ডাকাতির ঘটনা আমাদের ঘুম হারা করেছে। ঘটনার পর থেকে বাঘা থানা পুলিশ বিভিন্ন মাধ্যমে তাদের সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে । সর্বশেষ ডাকাতি হওয়া মোবাইল ফোন ট্যাকিং এর মাধ্যমে মামলার তদন্তে প্রাপ্ত অভিযুক্ত আসামী মোঃ আমির চাঁন বাদশা ওরফে কালু(৩২) কে শনিবার রাতে কুষ্টিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ।

 

এ ঘটনায় বাঘা থানা পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করে চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আলম ও জগলু শিকদার বলেন, আমরা গত মাসে এক রাতে চারবাড়িতে ডাকাতির পর থেকে নদী তীরবর্তী প্রায় ছয় কিলো মিটার এলাকা দিয়ে প্রতিদিন গ্রাম পাহারার ব্যবস্থা করেছি। এ জন্য চরঞ্চেলের শতাধিক মানুষ পর্যায় ক্রমে নির্ঘুম রাত কাটাচ্ছেন।

উল্লেখ্য বাঘা উপজেলার দুর্গম পদ্মার চরাঞ্চলে গত(১৮ জুলাই) শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে তিনটার মধ্যে কালিদাস খালী এলাকায় একরাতে চার বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতরা প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে নদী পথে টলার যোগে পালিয়ে যায়। উক্ত ঘটনার চারদিন আগে ঐ এলাকার দুটি বাজারের পাঁচটি দোকানে চুরির ঘটনা ঘটে। এ সব ঘটনায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় লোকজন।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা বিশেষ অভিযান চালিয়ে একজন ডাকাত-সহ অস্ত্র ও মাদক মামলার বিচারাধীন ওয়ারেন্ট ভুক্ত দু’জন আসামীকে রবিবার রাতে আটক করে সোমবার সাকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচন সামনে রেখে পাঁচবিবি উপজেলা জামায়াতের নির্বাচন

1

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

2

বারহাট্টা নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বিরোধী প্রচারণা

3

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

4

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

5

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

6

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

7

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

8

ধর্মপাশায় আল্লাহ তায়ালা ও কুরআন অবমাননার প্রতিবাদে সমাবেশ ও

9

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

10

সাঁথিয়ায় বিদ্যুতের সর্ট সার্কিটে আগুন লেগে পাঁচ লাখের মালামা

11

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

12

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

13

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে যা জানা যাচ্ছে

14

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

15

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

16

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

17

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

18

চকরিয়ার বদরখালী থেকে অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল

19

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

20