মো. নুর আলম
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নারীর ঘামেই গড়ে ওঠে নির্মাণ, তবু তারা অদৃশ্য

শ্রমে গড়ে উঠছে নগর ও সভ্যতা, কিন্তু ভাগ্য বদলায় না নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ফাতেমাদের। সংসার চালানো ও সন্তানের পড়াশোনার খরচ মেটাতে অনেক নারী শ্রমিক দিনের পর দিন ইট ভেঙে খোয়া তৈরির কাজ করছেন।

দুর্গাপুর পৌর শহরের দেশওয়ালী পাড়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে দীর্ঘ ১০ থেকে ১৫ বছর ধরে শতাধিক নারী শ্রমিক ইট ভাঙার কাজ করছেন। এদের কেউ বিধবা, কেউ স্বামী অসুস্থ বা কর্মক্ষম নন। কেউ আবার দিনমজুর স্বামীর পাশে দাঁড়িয়ে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতুড়ি হাতে চলে তাদের খোয়া তৈরির লড়াই। প্রতিটি বস্তুার পারিশ্রমিক মাত্র ১৫ টাকা। একজন নারী শ্রমিক দিনে গড়ে ১৫০ থেকে ২০০ টাকা আয় করতে পারেন। তবে কাজের সময় প্রায়ই হাত বা পায়ে আঘাত পান তারা। তবুও জীবনযুদ্ধে হার মানেন না।

স্থানীয়রা এখান থেকে কম দামে খোয়া কিনে বাড়ির প্লাস্টার, ঢালাইসহ বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করে থাকেন।

বালিকান্দি গ্রামের ৬৫ বছর বয়সী ফাতেমা বলেন, “স্বামী মারা গেছেন ১০ বছর আগে। ছেলে মানসিকভাবে অসুস্থ, পুত্রবধূ আর নাতিদের খাওয়ানোর দায়িত্ব আমার। চোখে কম দেখি, কিন্তু বয়সের ভারেও কাজ থেমে নেই।”

বুরুঙ্গা গ্রামের জহুরা বেগম বলেন, “স্বামী দুর্ঘটনায় হাত ভেঙে বসে আছেন। আমি ইট ভেঙে তার চিকিৎসার খরচ ও সংসার চালাচ্ছি। প্রতিদিন ১৫০-২০০ টাকা আয় হয়, তাতে কোনোমতে চলে।”

একই গ্রামের জাহানারা বলেন, “স্বামী অসুস্থ, ছেলেরাও নিজ সংসার সামলাতে ব্যস্ত। তাই ১০ বছর ধরে ইট ভেঙে সংসার চালাচ্ছি।”

চকলেংগুরা গ্রামের আরতি রবিদাস বলেন, “স্বামীর আয় সংসারের জন্য যথেষ্ট না। তাই সন্তানদের লেখাপড়ার খরচ ও নিজের প্রয়োজন মেটাতে দীর্ঘদিন ধরে ইট ভাঙার কাজ করছি।”

দেশওয়ালী পাড়া এলাকার এক সুরকি ব্যবসায়ী জানান, “আমার এখানে ১৩ জন নারী শ্রমিক কাজ করেন। তাঁরা প্রতিদিন গড়ে ১৫০-২০০ টাকা আয় করেন। আমি এই খোয়া স্থানীয়দের কাছে বিক্রি করে নিজের সংসার চালাই।”

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, “নারী শ্রমিকরা যদি বৈষম্যের শিকার হন, তাহলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে কোনো সহযোগিতা এলে এ সকল নারী শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ১০ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ম

1

মানিকগঞ্জ-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোস

2

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

3

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

4

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

5

সিরাজগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অংশ নেবেন তার

6

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

7

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

8

রায়গঞ্জে বিএনপি’র গণমিছিল

9

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

10

হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও

11

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

12

মানিকগঞ্জ মুলজানে সেলফি–ভিলেজ লাইনের মুখোমুখি সংঘর্ষ, আহতের

13

গোপালগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

14

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

15

নাসির নগরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরু গাড়ি এখন শুধুই স্মৃতি

16

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

17

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

18

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

19

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

20