রাজিবপুর বটতলা বাজারে ধানেরশীষের নির্বাচনী প্রচারণার পোস্টার ও লিফলেট ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লার নমিনি মোশতাকের স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনি বারবিকাল ৩ ঘটিকায় , যা নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাঁটানো ব্যানার লিফলেট ছিঁড়ে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী দোকানদার শাহ আলম মিস্টার আজিজ কাইয়ুম সহ আরো অনেকে বলেন,‘ফিল্মি স্টাইলের’ ভঙ্গিতে ২৮ কুড়িগ্রাম ৪ দাঁড়িপাল্লার নমিনি মোস্তাকের স্ত্রী হ্যাপি নিজেই এ কাজটি করেন বলে বটতলা স্ট্যান্ডের
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে অভিযোগকারী পক্ষের দাবি, এটি পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা। তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
অন্যদিকে, অভিযুক্ত পক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “বিষয়টি আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা সামগ্রী নষ্ট করা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে।