জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ভাইয়ের নেতৃত্বে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু করেছে

রহমত আরিফ 

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ (সদর) আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এ প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয়।প্রচারণার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। এ সময় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

প্রচারণাকালে মির্জা ফয়সল আমিন সাংবাদিকদের বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপির বিকল্প নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরীক্ষিত, সাহসী ও ত্যাগী নেতা। ঠাকুরগাঁও–১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের পক্ষে রায় দেবেন—এটাই আমাদের দৃঢ় বিশ্বাস।’নির্বাচন আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নির্বাচন আচরণবিধি মেনে চলতে সচেতন। একই সঙ্গে তিনি অন্যান্য রাজনৈতিক দল ও সাধারণ নাগরিকদেরও আচরণবিধি সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।

নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ বা শঙ্কা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘বর্তমানে নির্বাচনে কোনো বড় চ্যালেঞ্জ দেখছি না। একসময় একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, এখনও তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে দেশের আপামর জনসাধারণ নির্বাচনকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা চাই দ্রুত, সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ইতোমধ্যে সংস্কার সনদে স্বাক্ষর করেছে এবং সেই সনদের আলোকে গণভোটে দলের প্রচারণা কার্যক্রম চলছে।

প্রশাসনের ভূমিকা নিয়ে মির্জা ফয়সল আমিন বলেন, ‘এখন পর্যন্ত প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও তারা এই নিরপেক্ষতা বজায় রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় উপস্থিত বিএনপির স্থানীয় নেতাকর্মী ও তার সঙ্গে থাকা বন্ধুদেরও ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া চাইতে দেখা যায়।

জেলা বিএনপির নেতারা জানান, আগামী দিনগুলোতে ঠাকুরগাঁও–১ আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করা হবে।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

1

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

2

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

3

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

6

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

7

মঞ্চে গাইছিলেন ‘পাসুরি’ গায়িকা, হঠাৎ ড্রোন তেড়েফুঁড়ে এল

8

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ জন উপকারভোগীর মাঝে আর্থিক সহায়তা বিতরণ

9

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

10

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

11

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

12

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

13

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

14

চুনারুঘাটে ইকরতলী গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচিতি স

15

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

16

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

17

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

18

রায়গঞ্জে অবৈধভাবে জমির টপ সয়েল কাটায় দুটি ভেকু্ ম্যাসিন জব

19

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

20