মোঃ আবীর হাসান
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে গাওয়া হলো জাতীয় সংগীত

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেলে শহীদ মিনারের পাদদেশে

শাহবাগে জাতীয় সংগীতের অবমাননা করার অভিযোগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে তাঁরা এ কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষক ও ক্যাম্পাসের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আয়োজকেরা জানান, ১০ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ চলাকালে কয়েকজনকে জাতীয় সংগীত গাইতে বাধা দেওয়া হয়। এর প্রতিবাদে তাঁরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার আয়োজন করেন।
জাতীয় সংগীত পরিবেশন শেষে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী আনিকা তাবাসসুম (ফারাবী) বলেন, ‘গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে আমরা আশা করেছিলাম, একটা সাম্যের রাষ্ট্র হবে। কিছুদিন আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া হয়। একই সঙ্গে ফেসবুকেও আমরা দেখতে পাই, জাতীয় সংগীত “সোনার বাংলা” থাকবে কি থাকবে না, সেসব নিয়ে কথা উঠছে। এ সমস্ত বিষয়ে সারা দেশে যেভাবে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে, তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এ আয়োজন করা হয়েছে।’
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, গত ৫ আগস্টের পর ১৯৭১ ও ২০২৪-কে ধারণ করে এগিয়ে যাওয়ার কথা, সেখানে কিছু গোষ্ঠী এটিকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে। কয়েক দিন আগে শাহাবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় একটি পক্ষ বাধা দেয়। আবার চিহ্নিত রাজাকারকে নিয়ে স্লোগান দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘ওই জায়গা থেকে আমাদের নিজেদের আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি। ২৪-এর যে যুদ্ধে দাঁড়াতে পারছি, সেটা শিখছি আসলে আগের ৩০ লাখ শহীদের কাছ থেকে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এ আয়োজন।’


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা

2

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

3

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

4

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

5

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

6

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

7

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

8

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

9

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

10

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

11

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

12

ভাঙ্গুড়ায় নাশকতা ঠেকাতে জামায়াত নেতাকর্মীদের অবস্থান কর্মস

13

আটঘরিয়ায় মহিলা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মা

14

নির্ধারিত সময়ে অফিসে না আসার অভিযোগ নিবার্হী কর্মকর্তা সহ এ

15

দিনাজপুরে পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া বন বিভাগের অবৈধ দখলের

16

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

17

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

18

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

19

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

20