চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম সেবা মহোদয়ের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলমান। তারই ধারাবাহিকতায় দর্শনা থানা অফিসার ইনচার্জ জনাবঃ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মাসুদুর রহমান সঙ্গী ফোর্স নিয়ে দর্শনা থানাধীন রাঙ্গিনিয়ারপোতা নতুন পাড়া গ্রামান্থ ধৃত আসামির বাড়ির সামনে রাস্তায় উপর হতে ২৫/০৫/২০২৫ খ্রি. রাত১১:৫০ ঘটিকায় রুবিনা খাতুন(৩৫) পিতাঃ আবিছুদ্দন।মাতাঃ ছামিনা খাতুন।স্বামীঃ শখের আলী।
আসামি রুবিনা খাতুনের নিকট হতে ১০ বোতল অবৈধ মাদক ফেন্সিডিল ও (০১) কেজি গাঁজা এবং ডিজিটাল ওজন মেশিন উদ্ধার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ বলেন,আসামি নিকট হতে যে মাদক পাওয়া গিয়েছে তার মূল্য দাঁড়ায় ৬০.০০০/-হাজার টাকা। পরে আসামি গ্রেফতার দেখিয়ে দর্শনা থানার একটি মাদক মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন