Mst: Meherun Nesa
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

গজারিয়ায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  
গাজী মাহমুদ পারভেজ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গভীর রাতে র‍্যাবের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

র‍্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ২টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের একটি বিশেষ দল গজারিয়া উপজেলার হোসেন্দী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মৃত আবু বকরের ছেলে সাইফুলের বসতবাড়ির রান্নাঘর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-১১, সিপিএসসি আদমজীনগরের লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্র জড়িত কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন,
“র‍্যাব উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত অব্যাহত রয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এলাকায় অবৈধ অস্ত্রের তৎপরতা বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও উদ্দেশ্য উদঘাটনে যৌথ তদন্ত চলমান রয়েছে।

গাজী মাহমুদ পারভেজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

1

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

2

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

3

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলের নবীনবরণ ও বার্ষিক বনভোজন–

4

লিবিয়ার ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই যুবকের মৃ/ত্যু

5

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

6

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

7

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

8

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

9

৪ মাসের শিশুকে সঙ্গে নিয়ে মাদক ব্যবসা

10

২৮ অক্টোবর জাতির কাছে প্রেরণার বাতিঘর

11

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

12

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

13

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

14

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

15

নিয়ামতপুরে নারী ভোটারদের কাছে ভোটের হাওয়া

16

মাট থেকে ব্যারাকে সেনাবাহিনী

17

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

18

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

19

কোম্পানীগঞ্জে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

20