জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় পর্যটককে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে যুবদল সভাপতিসহ গ্রেপ্তার-৩

কুয়াকাটায় ব্লু-বার্ড নামের একটি আবাসিক হোটেলের কক্ষে এক পর্যটককে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পর্যটক বাদী হয়ে মঙ্গলবার  (৬ এপ্রিল) দুপুরে মহিপুর থানায় একটি মামলা দায়ের করছেন। পর্যটক তুহিন ঢাকা মিরপুর এলাকার শেওড়াপারা বাসিন্দা আব্দুস সোবহান’র ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন, কুয়াকাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড যুবদল সভাপতি আবাসিক হোটেলের ভাড়াটিয়া মালিক মোঃ বেল্লাল হোসেন (৪৫), তার সহযোগী রিয়াজ (২৪) শাকিল (২৪)। মামলার অপর আসামি মোঃ ইউসুফ হাওলাদার (২৭) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ৩টার দিকে কুয়াকাটার হোটেল ব্লু বার্ডে একজন পর্যটককে আটকে রেখে মারধর করে ৪০ হাজার টাকা ছিনতাই হোটেলের ভাড়াটিয়া মালিকপক্ষ। আরো ২ লাখ টাকা চাঁদার দাবীতে ১০২ কক্ষে তালাবদ্ধ করে বিদ্যুতের সুইচ অফ করে রাখা হয়েছে। আটক পর্যটক তুহিন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল করেন । এরপর মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা খুলে পর্যটক তুহিনকে উদ্ধার করে। এ ঘটনায় মহিপুর থানায় চারজনের নামে ০২ (৫)/২০২৫ নং একটি মামলা রুজু হয়েছে।

ভুক্তভোগী পর্যটক তুহিন জানান, গত ৪ দিন আগে কুয়াকাটার ব্লু বার্ড নামের একটি আবাসিক হোটেলে উঠেন। ১ হাজার টাকা ভাড়া চুক্তিতে ৪দিন যাপন অবস্থান করছেন। তবে হোটেল কর্তৃপক্ষ বেল্লাল হোসেন ও তার সহযোগীরা তার কাছে ৪ দিনে ১২ হাজার টাকা দাবী করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করে রুমে চলে যান।

এরপর তারা হোটেলের ১০২ নম্বর রুমে গিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা ৪০ হাজার টাকা হাতিয়ে নেন। পরে আরও ২ লাখ টাকা চাঁদা দাবী করে তাকে হোটেল কক্ষে তালাবদ্ধ করে রাখেন। পরে তিনি জরুরী সেবা ৯৯৯ কল করে সাহায্য চাইলে মহিপুর থানা গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ইউসুফ হাওলাদার পালিয়ে যান।

অভিযোগ রয়েছে কুয়াকাটা পৌরসভার ৬নং ওয়ার্ডের যুবদলের সভাপতি বেলাল হোসেনসহ কয়েকজন শরীকদার হোটেলটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পতিতাবৃত্তি চালাচ্ছেন। পর্যটক পরিচয়দানকারী তুহিন ওই হোটেলে বিভিন্ন সময় পতিতা সাপ্লাই দিতেন। তাদের মধ্যে লেনদেন সংক্রান্ত জটিলতায় এ ঘটনার সৃষ্টি হয়েছে এমনটাই দাবি করেছেন হোটেল ব্যবসায়ী বেলাল হোসেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে আবাসিক ‎‌‌হো‌টে‌লে চলছে অনৈতিক কর্মকাণ্ড ক‌পোত

1

শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দ

2

শেরপুরে খেঁজুরের রস পান করে ৬ বছরের শিশুর মৃত্যু

3

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

4

ভূরুঙ্গামারীতে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে প্রাণবন্ত কুইজ প্

5

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

6

প্রায় ১৪ হাজার কেজি পাম তেল আত্বসাতের অভিযোগ পুলিশের উপর

7

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

8

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

9

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

10

বিজয় দিবসে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির হাতে সম্মাননা স্মা

11

নাসির নগরে তিন বছর ধরে খালে পড়ে আছে ব্রীজের ধ্বংসাবাশেষ, চরম

12

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

13

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

14

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

15

সিলেট লিডিং ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত

16

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

17

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

18

সাবেক এমপি তানভীর শাকিল জয়সহ পরিবারের ৮৬ ব্যাংক হিসাব জব্দের

19

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

20