আহমদ সাঈদ
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

কালুরঘাট সেতুর উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে উচ্চতা প্রতিবন্ধকে ধাক্কা খেয়ে মুহাম্মদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকলিয়া গ্রামের তুলাতল এলাকার শের মিয়ার পুত্র। তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আসিফ একটি পিকআপভ্যানে পেছনে দাঁড়িয়ে কালুরঘাট সেতু অতিক্রম করছিলেন। সেতু থেকে নামার সময় পিকআপের অবস্থান ও উচ্চতা প্রতিবন্ধকের দূরত্ব কম হওয়ায় তার মাথা প্রতিবন্ধকে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে চমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের এক প্রতিবেশী জানান, আসিফ রাঙ্গুনিয়ায় তার মামার বাড়ি থেকে পিকআপযোগে একটি গরু ও কিছু কাঁঠাল নিয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। তখনই দুর্ঘটনার শিকার হন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ, শেখ হাসিনাকে ফিরিয়ে দে

1

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

2

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

3

কিশোরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

4

সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যে চরভদ্রাসনে জাতী

5

ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি বিষয়ক কর্মশালা অনু

6

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

7

ভাঙ্গুড়ায় পৌষের হাড়কাঁপানো শীতেও ফসলের মাঠে ব্যস্ত ভাঙ্গু

8

নবীগঞ্জে কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্টে ৫০হাজার

9

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

10

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

11

জবাবদিহির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন রাবিপ্রবি উপাচার্য

12

কালিহাতীতে এক ব্যাক্তিকে পায়ের রক কেটে হত্যা

13

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

14

মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শিক্ষা

15

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

16

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

17

নির্বাচিত হলে শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবো

18

এক প্রার্থী নিয়ে নির্বাচনী দৌড়ে জামায়াত এগিয়ে, বিএনপিতে মনোন

19

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

20