জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 মোঃ ইশারাত আলী  

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে একটি বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যক্রমকে গতিশীল করা, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত এ সভায় উপজেলার ১২টি ইউনিয়নের ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের একাধিক নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করে মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু ও জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান। তারা দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি জোরালো আহ্বান জানান।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী। প্রধান বক্তার বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, দলের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো চক্রান্ত মোকাবেলা করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে নেতা-কর্মীদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ বলেন, বিএনপি ও ধানের শীষের প্রশ্নে কোনো বিভেদ মেনে নেওয়া হবে না। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়—এই আদর্শকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। একই সঙ্গে ভবিষ্যতের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় আন্দোলন-সংগ্রামের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।

বিশেষ সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল।

এ সময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।#

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

1

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

2

দিনাজপুরে কোকো ক্রীড়া সংসদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নির

3

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

4

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

5

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

6

দুঃসাহসিক চুরি, ৯ লাখ টাকার মালামাল লুট

7

বগুড়ায় উদ্যোক্তাদের ১০ দিনব্যাপী বিসিক মেলা উদ্বোধন

8

পাবনা-৪ আসনে সাবেক এমপি সিরাজ সরদারের প্রার্থিতা প্রত্যাহার

9

জেলা প্রশাসন মেধা বৃত্তি-২০২৫

10

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

11

চরকাউয়া ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

12

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

13

গাজীপুর শিমুলতলীর কুঠির শিল্প বাণিজ্য মেলায় আলোর ঝলকানি ও মা

14

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

15

বান্দরবানের লামায় যৌথ বাহিনীর ওপর হামলা

16

বিদ্যুৎ সংযোগে প্রকাশ্য ঘুষ বাণিজ্য

17

ভুয়া ভিডিও রুখতে বড় পদক্ষেপ নিলো ইউটিউব

18

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

19

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

20