জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কাজিপুর উপজেলা বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

মোঃ শরিফুল ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র  ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে কাজিপুর উপজেলা বিএনপি।  
  
১৩ ডিসেম্বর ২০২৫, দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর গোলচত্বর প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।  
বিক্ষোভে নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও আংশিক সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা।  
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আঃ সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সাবেক যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিক্ষোভকারীরা ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং হামলাকে কাপুরুষোচিত ও গণতন্ত্রবিরোধী বলে আখ্যায়িত করেন। 
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্রমনা একটি কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  
তারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া মহান আল্লাহর দরবারে ওসমান হাদীর দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে দোয়া করা হয়।
সংগ্রামের পথেই গণতন্ত্র ফিরবে এই বার্তা নিয়ে কাজিপুর বিএনপির প্রতিবাদ অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এতো মানুষের সামনে আমি কোনো অন্যায় করতে পারবো না

1

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

2

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুল

3

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

4

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

5

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

6

জাতিসংঘের আদালতে শুরু রোহিঙ্গা গণহত্যা মামলার ঐতিহাসিক শুনান

7

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

8

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

9

শ্যামনগরে দেবীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে নবাগত ইউএনও

10

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

11

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

12

দিনাজপুর জেলার বিরামপুরে স্ত্রীর পীড়ার আঘাতে স্বামীর মৃত্যু

13

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

14

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

15

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল সহ এক যুবক আটক

16

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকে সাকিব রিটায়ার্ড আউট

17

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

18

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

19

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

20