এস এম সিয়াম
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জবি থেকে লংমার্চ, গন্তব্য শাহবাগ

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, বিচার  এবং ‘জুলাই ঘোষণা’ বাস্তবায়নে দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে শাহবাগ অভিমুখে লংমার্চ করেছেন শিক্ষার্থীরা।

আজ শনিবার (১০ মে) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিলটি শুরু হয়। 

অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন, প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করেন। মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে শাহবাগের দিকে অগ্রসর হয়। এসময় তাদেরকে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।  

লং মার্চের বিষয়ে আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘আজকের কর্মসূচি শুধু জবি নয়, আশপাশের এলাকা থেকেও বিপ্লবী ছাত্রজনতা এতে অংশ নিচ্ছে। আমরা জুলাইয়ের ঘোষণার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট দলের আন্দোলন নয়—এটি ছাত্র ও সাধারণ জনগণের সংগ্রাম।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তারা পিলখানা, শাপলা চত্বর এবং আগস্টের আন্দোলনে ছাত্রদের রক্ত ঝরিয়েছে। এ দেশে আর তাদের রাজনীতির অধিকার নেই।’

তিনি আরও বলেন, ‘আজকের ঢাকা শহরের সব মিছিল একত্রিত হচ্ছে শাহবাগে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় “জুলাই আন্দোলনের” অন্যতম ঘাঁটি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

1

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

2

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

3

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

4

চুনারুঘাটে খাল খনন কাজ শুরু,হওয়ায় পরিবেশ উপদেষ্টার প্রতি কৃত

5

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

6

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

7

রাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশন প্রতিনিধিদে

8

২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

9

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

10

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

11

যে ঐতিহ্য হারাবার পথে

12

রাজৈরের বড়ব্রীজে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

13

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

14

বাঁধ নির্মাণে অনিয়ম মনপুরায় মানববন্ধন

15

মীরসরাইয়ে ট্রাকের চাপায় মাদরাসাছাত্রীসহ নিহত ২, আহত ৪

16

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

17

বদলগাছীতে প্রকাশ্যে চলছে অবৈধ ভিটা মাটি কাটা

18

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

19

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

20