রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি। আগামীকাল শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

গত ১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।

বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে কথা বলে গেছে, লিয়াঁজো কমিটির বৈঠকে আগামী নির্বাচন ইস্যুতে যুগপতে থাকা দলগুলোর চিন্তা-ভাবনা জানবে বিএনপি। একই সঙ্গে বিএনপিও তাদের চিন্তা-ভাবনা তাদের জানাবে। পাশাপাশি বৈঠক থেকে বিএনপির পক্ষ থেকে মিত্র দলগুলোর নেতাদের জন্য নির্বাচনে আসন ছাড় দেওয়া এবং উপযুক্ত মূল্যায়নের আশ্বাস দেওয়া হবে।

জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম ঢাকা পোস্টকে বলেন, যুগপতের বৈঠকগুলো সাধারণ ১২ দলীয় জোট দিয়ে শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামীকাল বেলা ৩টায় ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক দিয়েই আলোচনা শুরু করবে বিএনপি। আমরা মনে করি, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন নিয়ে বলা হয়েছে ‘ডিসেম্বর শেষ সময়’। আমরা ১২ দলীয় জোটও বলতে চাই— ‘ডিসেম্বর শেষ সময়’।

তিনি আরও বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা কীভাবে আগামী দিনে নির্বাচন ও ভোটের ইস্যুতে জনগণের কাছে যাব, তা আলোচনায় উঠে আসবে। ডিসেম্বর মধ্যে যে নির্বাচন দরকার সরকারের প্রতি সেই বার্তা কীভাবে দেব, তা-ও উঠে আসবে বলে আশা করছি।’

বৈঠকের পর কোনো কর্মসূচি আসবে কিনা— জানতে চাইলে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে। তারপর এই নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব স্থায়ী কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা ঢাকা পোস্টকে বলেন, ‘প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির যে বৈঠক হয়েছে সেই আলোচনার সূত্র ধরে আগামীকাল ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার করে বলেছেন— যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলোচনা করে আগামী দিনের কর্মপরিকল্পনা ঠিক করা হবে। আশা করছি, কালকের বৈঠকে সামনের দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।’

বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হতে পারে— জানতে চাইলে শায়রুল কবির বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য বা সংবাদ দেখে নিজেদের মধ্যে যেন ভুল বোঝাবুঝি-বিভ্রান্তি তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং সাম্প্রতিক বিষয়গুলো আরও গভীর ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মন্তব্য করার বিষয়ে আলোচনা হতে পারে। আর বিএনপির কোনো বিষয় নিয়ে যদি যুগপৎ সঙ্গীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়, তাহলে সেটি নিয়ে যেন দলের দ্বায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্ত নেওয়া হয়— এমন পরামর্শও দেওয়া হতে পারে।’






মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

1

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

2

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জননেতা সেলিম রেজার শ্রদ্ধাঞ্জলি

3

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

4

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

5

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

6

হাদির ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

7

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

8

ঈশ্বরদীর শীতার্ত মানুষের সাহায্যার্থে উপজেলা প্রশাসনের পক্ষ

9

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

10

কক্সবাজারের লাইটহাউজে চুরির আগাতে মাসুদ নামের এক যুবক খুন

11

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

12

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

13

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

14

আশাশুনির বড়দলে মাদকদ্রব্য বহনকালে আদালতের মাধ্যমে জেল ও জর

15

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

16

গোপনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনের প্রতিবাদে মাদ্রাসার অভিভা

17

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

18

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

19

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

20