জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম

এমন এ আবুল কালাম।।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘কুমিরকে সর্দির ভয় দেখাবেন না। ১৯৮৭ সালে দল প্রতিষ্ঠার পর আমরা নানা ভয়ভীতি, হুংকার ও হামলায় অভ্যস্ত। অনেক রক্ত ঝরিয়েছি। এখন কোনো কিছুতেই ভয় পাই না।

কুমিরকে ভয় দেখিয়ে লাভ নেই। কুমির পানিতেই থাকে। আমাদের আবার পানিতে নামাবেন কী?’ 

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় বাঞ্ছারামপুর আসনে হাফেজ কাজী মোহাম্মদ আলীর হাতে হাতপাখা প্রতীক দিয়ে আগামী নির্বাচনের প্রার্থী ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সামসুল হক সুমন। 

এসময় চরমোনাই পীর আরো বলেন, ‘ড. ইউনূস ওয়াদা করেছিলেন, বিচার ও সংস্কার শেষে নির্বাচন দেবেন। এখন প্রথম দুটি বাদ দিয়ে কেন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন?’

তিনি আরো বলেন, ‘স্বাধীনতার পর যারা দেশ শাসন করেছে তারা বারবার দেশকে চোরের দিক থেকে চ্যাম্পিয়ন করেছে। দেশের টাকা বিদেশে পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বেগমপাড়া তৈরি করেছে।

দেশকে গুম ও খুনের রাজ্যে পরিণত করেছে। সারা বিশ্বে দেশকে একটি লজ্জাজনক অবস্থায় পৌঁছে দিয়েছিল। ফলে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এসব অনাচারের মূল কারণ আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত কুফরি আইন বাস্তবায়ন করা।’ 

চরমোনাই পীর তার বক্তব্যে দেশবাসী ও দেশের নারী সমাজদের কে উদ্দেশ্য করে বলেছেন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কে যেন ভোট দিয়ে জয়যুক্ত করে। তাহলে দেশ থেকে চাঁদাবাজ টাকা বাচার সবকিছু বন্ধ হবে মানুষ সুবিচার পাবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

1

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

2

সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংকে আগুন

3

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

4

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের মাস

5

সাভারে ডাকাত সদস্য গ্রেফতার

6

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

7

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

8

নিজ দলের কেউ দুর্বৃত্তায়ন অপরাধ করলেও ছাড় হবে না : মির্জা

9

ভাঙ্গায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিশাল জনসভা অনুষ্ঠিত

10

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

11

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

12

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

13

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

14

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

15

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

16

ইকবালকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবিতে ২২ কিলোমিটার মানববন্ধ

17

মেহেরপুর মুজিবনগরে বিদেশী পিস্তলসহ ১ জন গ্রেফতার

18

ভাঙ্গুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

19

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

20