রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় হুইল চেয়ারে বসা অবস্থায় অঙ্গার হলো শিশু আহমেদ

দখলদার ইসরায়েলের হামলায় মা ও বোনসহ নিহত হয়েছেন গাজার ১২ বছর বয়সী প্রতিবন্ধি শিশু আহমেদ আল-রউস। ছোট এ শিশুটি জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধি ছিল। দখলদারদের হামলা থেকে বাঁচতে পরিবারের সঙ্গে খান ইউনিসের একটি তাঁবুতে থাকছিল সে। সেখানেই মিসাইল হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় আহমেদ তার মা, তার বোন ও আরও আটজনের মৃত্যু হয়।

স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, হামলার সময় আহমদে হুইল চেয়ারে বসা ছিল। আর সে ওই হুইল চেয়ারে বসা অবস্থাতেই পুড়ে অঙ্গার হয়ে যায়। আগুনে তার হাড়গোড়ও গলে যায়।

আলজাজিরার প্রকাশিত ভিডিওতে এ ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, “ইসরায়েলিরা তাকে হুইল চেয়ারে বসা অবস্থায় হত্যা করেছে। কারণ ফিলিস্তিনি ভূখণ্ডে সে একজন প্রতিবন্ধি ছিল? সে ইসরায়েলিদের কী করেছিল।” ক্ষুব্ধ কণ্ঠে ওই ব্যক্তি আরও বলেন, “দেখুন! দেখুন এটি কোন ধরনের গণহত্যা। সে ছিল শক্তিহীন একজন প্রতিবন্ধি শিশু। সে কোথাও যেতে পারত না। আর তাকে তার হুইল চেয়ারে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যখন আমরা তাকে টেনে তুলছিলাম তখন তার হাড়গুলোও গলে যাচ্ছিল।” হুইল চেয়ারটি দেখিয়ে তিনি বলেন, “এটি হলো এই শিশুর হুইল চেয়ার। ১২ বছর বয়সী শিশুর।”

অপর এক নারী বলেন, হামলার সময় তারা তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। ওই সময় মিসাইল ছোড়া হয়। এতে তাঁবুতে আগুন ধরে যায়। এ হামলায় যারা নিহত হয়েছেন তাদের সবাই নারী ও শিশু। তিনি প্রশ্ন করেন, “এই প্রতিবন্ধি শিশু কী ইসরায়েলিদের ওপর মিসাইল ছুড়ত? তাদের জন্য হুমকি হতো? বা এক বছরের শিশুটি। যে মারা গেছে। এখানে নিহত সবাই নারী-শিশু।”




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

1

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাঞ্ছারামপুরে প্রস

2

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

3

বগুড়া কাহালু উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটোগ্ৰাফি প্রতিযোগিতা

4

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতি

5

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

6

হাতিয়া যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান

7

১৪ই ডিসেম্বর কলমে

8

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

9

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

10

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে কায়কোবাদের পক্ষে বিএন

12

নওগাঁর দলগাছীতে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আট

13

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

14

ভিসা জালিয়াতি : সৌদিতে আটক ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী

15

ধর্মপাশায় ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠি

16

যৌথ বাহিনীর হাতে মাদক কারবারি পিতা-পুত্র গ্রেফতার

17

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

18

নওগাঁ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নমিন

19

গতকাল নওগাঁর নিয়ামতপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে য

20