জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ওসমান হাদীকে হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

শাহাদাৎ বাবু 
 

জুলাই যোদ্ধা ঢাকা-৮ আসনের ইনকিলাব মঞ্চের এমপি প্রার্থী ওসমান হাদীর উপর গুলি ও হত্যা চেষ্টার প্রতিবাদে নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ও  সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে মাইজদী টাউন হল মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও নোয়াখালী বারের সাবেক সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন সেলিম, জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালেব আপেল, জেলা বিএনপি সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান হাফিজ, বিএনপি নেতা ভিপি জসিম উদ্দিন, আব্দুল করিম মুক্তা, মোস্তাফিজুর রহমান পলাশ, মোঃ আবু হানিফ, ভিপি আলাউদ্দিন আলা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চ নেতা ওসমান হাদির উপর বর্বরোচিত গুলি এটি পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা। সম্প্রতি চট্টগ্রামে বিএনপি নেতা ধানের শীষের প্রার্থীকেও হত্যা চেষ্টা হামলা চালানো হয়। এটি পরিকল্পিত কিলিং মিশন। এই কিলিং মিশনের সাথে যারা যুক্ত সকল সন্ত্রাসীদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয় প্রশাসনের নিকট। বক্তারা আরো বলেন, একটি গোষ্ঠী ও দল শুরু থেকে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের ওই ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার প্রতিহত করতে হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলকে দেশের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছে। তফসিলে ঘোষিত সময় অনুযায়ী আমরা নির্বাচন করতে বদ্ধপরিকর।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

1

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, জানাজায় সাধারণ

2

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

3

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

4

ঈশ্বরদী–আটঘরিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র

5

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

6

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

7

মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক

8

মাগুরায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষন কর্মসূচি

9

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

10

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

11

লোহাগড়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করলেন এনপিপির চেয়ারম্য

12

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

13

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

14

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

15

পার্বতীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপল

16

মণিরামপুর পৌর ইসলামী আন্দোলনের ৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ

17

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

18

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন ফর্ম উত্তোলন

19

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

20