প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কৃষকদলের দোয়া মাহফিল

মোঃ মানসুরুল হক রবিন,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা কৃষকদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বার)সন্ধ্যায় উপজেলা কৃষকদলের কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি আঃ সালাম,কৃষক দলের সাধারণ সম্পাদক হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক এড. মাজহারুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক, আবুল হাসিম সবুজ,হোসেনপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানসুরুল হক রবিন,পৌর বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম শহিদ,সাংগঠনিক সম্পাদক রবী হোসেন,সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ডালিম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক নাজমুল ফয়েজ টুটুল প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মৌলানা আঃ রহমান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।