প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 2, 2025 ইং
শহীদদের স্মরণে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মোমবাতি প্রজ্বলন

এস এম মামুন, যশোর
গৌরব ও স্মৃতির মাস ডিসেম্বরের প্রথম দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
রবিবার (১ ডিসেম্বর) রাতে মণিরামপুর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য এ কর্মসূচিতে অংশ নেন। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন, মোমবাতি জ্বালানো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজামুল বলেন, ১৯৭১ সালে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের ঋণ জাতি কোনোদিন শোধ করতে পারবে না। তাদের ত্যাগ ও আত্মদান আজকের স্বাধীন বাংলাদেশের ভিত্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম মামুন,তহিদুল ইসলাম, নাহিদ হাসান,এস এম তাজাম্মুল,সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।