প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 1, 2025 ইং
শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া

মো: সৌরভ হাসান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছে শিবপুর উপজেলা জিয়া মঞ্চ।৩০ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় শিবপুর বাসস্ট্যান্ডে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।শিবপুর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ মাহবুব খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা।শিবপুর পৌরসভা জিয়া মঞ্চের সভাপতি খোরশেদ আলমের পরিচালনায় ও সাধারণ সম্পাদক শামীম মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন,নরসিংদী জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি বুলবুল মৃধা,উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সুমন মোল্লা,সিনিয়র সহ-সভাপতি মোঃ বাশির,সহ-সভাপতি হাবিবুর খান,সহ-সভাপতি পিয়াস ফকির,সাংগঠিক সম্পাদক মহিউদ্দীন খান,পৌরসভা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মশিউর রহমান খান,চক্রধা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর সরকার,বাঘাব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মতিন,চক্রধা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি এবাদুল্লাহ ফকির প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।